1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

নেইমারের পা মচকে গেছে, খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১২০৩ বার

চলতি কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই রাঙিয়েছে ব্রাজিল। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেয় তারা। তবে, ম্যাচ শেষে নেইমারের ইনজুরি চিন্তার ভাঁজ ফেলেছে ব্রাজিল শিবিরে। ম্যাচের ৭৮তম মিনিটে ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে।

এদিন নেইমারের ইনজুরির ঘটনাটি ঘটে ৭৭তম মিনিটে। সার্বিয়ার ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিকের চ্যালেঞ্জের মুখে পড়েন নেইমার। নিকোলার পায়ের সঙ্গের লেগেই পা মচকে যায় নেইমারের। সঙ্গে সঙ্গেই মাটিতে বসে পড়েন তিনি। এরপর দ্রত দলের মেডিকেল টিম মাঠে প্রবেশ করে।

এদিকে মাঠ থেকে বের হয়ে ডাগআউটে বসে জার্সি দিয়ে মুখ ঢেকে দেন তিনি। তবে নেইমারের ইনজুরিটা কতটা গভীর কিংবা নেইমার আগামী ম্যাচগুলোতে খেলতে পারবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও একদিন।

তাছাড়া সার্বিয়ার বিপক্ষে ৯ বার ফাউলের শিকার হওয়া নেইমারের ইনজুরি প্রসঙ্গে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, নেইমারের পা মচকেছে। এই চোট কতটা গভীর, সেটা জানতে অপেক্ষা করতে অন্তত ২৪ থেকে ৪৮ ঘন্টা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT