1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

বেলাবতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৯৯ বার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক : “নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি,নতুন সমাজ নির্মাণ করি” এই স্লোগান কে সামনে রেখে বেলাবতে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকদের সাথে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক শাখা কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজরীন হক হেনার পরিচালনায় বক্তব্য রাখেন ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহানুল হক বাবুল, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান,বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান,

দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার বেলাব প্রতিনিধি আলমগীর পাঠান, দৈনিক বাংলাদেশ সমাচারের বেলাব প্রতিনিধি মোঃবাদল মিয়া,দৈনিক বাংলাদেশ বুলেটিন বেলাব প্রতিনিধি মোঃ ফয়সাল আব্দুল্লা, এনজিও প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, বেলাব সাংগঠনিক জেলা শাখার আন্দোলন সম্পাদক নাছিমা আক্তার’সহ প্রমুখ।

সভানেত্রীর স্বাগত বক্তব্যে বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ উপলক্ষে বেলাব সাংগঠনিক জেলা শাখার সম্ভাব্য কমসূচি হাতে নেয়। উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় কনভেনশনে যোগ দেওয়া, নারী কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, যৌন নিপীড়ন ও ধর্ষনের ঘটনা প্রতিরোধে বিভিন্ন পাড়া মহল্লায় তৃণমূল নারী পুরুষ তরুণ তরুণীদেন সাথে মত বিনিময়, রোকেয়া দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস পালনও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী অনুষ্ঠান ও র‌্যালির মাধ্যমে সমাপ্তি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT