1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বিশ্বের সকল ভক্তদের কৃতজ্ঞতা জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৫২৪ বার

কাতার বিশ্বকাপে নিজেদের ১ম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-সৌদি আরব। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে লিওনেল মেসি বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগনিত ভক্তের প্রতি কৃতজ্ঞতা জানালেন।

তিনি বলেন, আমি দেখেছি বিশ্বজুড়ে অনেক মানুষ আছেন যারা আর্জেন্টিনাইন নন, কিন্তু এটা চান যে আমরা যেন চ্যাম্পিয়ন হই। বিষয়টা খুব সুন্দর। আমার ক্যারিয়ার জুড়ে আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমি যেখানেই ছিলাম, ভালোবাসার কমতি হয়নি। এটা দারুণ ভাবে উপভোগ করেছি।

মেসি আরও বলেন, কোপা জিতে আসায় এবার চাপটা অনেক কম। আমরা একমাত্র একটি টুর্নামেন্ট জিতেছি এবং স্পষ্টতই এটা আপনাকে কাজের ধরনটা বদলে দেয়। এখন আপনি খুব চাপে থাকবেন না। উদ্বিগ্ন হবেন না। আমরা এখন কেবল জাতীয় দলে আমাদের সময়টা উপভোগ করছি।

স্পোর্টস ডেস্ক / নরসিংদীর কন্ঠস্বর / এস হোসেন

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT