1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরের দ‌ড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আসাদুজ্জামান

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৩৭২ বার

শেখ মানিক : নর‌সিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দ‌ড়িপুরা আদর্শ উচ্চ বিদ‌্যালয়ের ম‌্যানে‌জিং ক‌মি‌টির নতুন সভাপ‌তি নির্বাচিত হলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ ।
সোমবার ( ২১ নভেম্বর) সকালে বিদ্যালয়ের নিয়মিত ম‌্যানে‌জিং ক‌মি‌টির সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ গিয়াস উদ্দিন ।

এ সময় প্রতিষ্ঠাতা সদস্য আফসার উদ্দিন, দাতা সদস্য ফজলুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, অভিভাবক সদস্য র‌বিউল্লাহ্ আল মামুন, গোলাপ মিয়া, আব্দুল কা‌দির, দেওয়ান আলী, সংর‌ক্ষিত ম‌হিলা সদস‌্য রো‌জিনা আক্তারসহ সাধারণ শিক্ষক প্রতিনিধি আরিফুল হক মৃধা, বেনুজীর আহমেদ ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সালমা বেগম উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের দাতা সদস্য ফজলুর রহমান সভাপতি হিসেবে আসাদুজ্জামান আসাদ এর নাম প্রস্তাব করেন। পরে সকল অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্ব সম্মতিক্রমে আসাদুজ্জামান আসাদকে সভাপতি হিসেবে সমর্থন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।

ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT