1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

ঘোড়াশালে সিএনজি’র ধাক্কায় শিক্ষক নিহত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৬৪ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সিএনজির ধাক্কায় অনিল চন্দ্র দেবনাথ (৭২) নামে এক অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধায় ঘোড়াশালের পৌর অডিটোরিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিল চন্দ্র দেবনাথ ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত যোগেশ চন্দ্র দেবনাথের ছেলে।

স্বজনরা জানান, আজ সন্ধার দিকে নিজ বাসা পাইকসা গ্রাম থেকে ঘোড়াশালের উদ্দেশ্যে বের হন অনিল চন্দ্র দেবনাথ। পরে সন্ধা ৬টায় ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামের সামনের রাস্তার একপাশ দিয়ে হেটে যাচ্ছিলেন তিনি।

এসময় পলাশ থেকে ছেড়ে আসা একটি সিএনজি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাইবুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত একজনের খবর জানতে পেরেছি। এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT