1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

শিবপুর দড়িপুরা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

শেখ মানিক | শিবপুর, নরসিংদী
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৩৭ বার

শেখ মানিক : উৎসবমুখর পরিবেশে নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা উচ্চ বিদ্যালয়ের দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়। যা চলে একটানা বিকাল ৪ টা পর্যন্ত। ওই বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এ ভোট নেয়া হয়।

নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের পক্ষের প্যানেল জয়ী হয়েছেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইটিং কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। এ বিদ্যালয়ে ৪ পদের জন্য লড়াই করছিলেন ৮ জন প্রতিদ্বন্দী প্রার্থী। বিরতীহীন ভোট গ্রহণ শেষে চারজন অভিভাবক সাধারন সদস্য এবং একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।

যার মধ্যে র‌বিউল্লাহ্ আল মামুন ১৪০ ভোট পে‌য়ে প্রথম, গোলাপ মিয়া ১২১ ভোট পে‌য়ে দ্বিতীয়, আব্দুল কা‌দির ১১৫ ভোট পে‌য়ে তৃতীয়, দেওয়ান আলী ১১০ ভোটে চতুর্থ হয়েছে। সংর‌ক্ষিত ম‌হিলা সদস‌্য রো‌জিনা আক্তার ১২৭ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন জানান, সরকারি নীতিমালা অনুযায়ী বিদ্যালয় পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসীল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। যার নির্বাচনের দিন ধার্য্য ছিলো বুধবার। নির্বাচনে ৮ জন সাধারন অভিভাবক সদস্য এবং ২ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তি-শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT