1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

প্রেমিকার গায়ে হলুদের দিন প্রাণ দিলেন যুবক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৩৯ বার

পাবনার ঈশ্বরদী ইপিজেডের চার তলা ভবন থেকে লাফিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ নভেম্বর) সকালে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত এস এম খাইরুল আজম (২৯) কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মির্জানগর এলাকার মো. আজিম-উদ-দৌলার ছেলে। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে গত দেড় মাস ধরে ঈশ্বরদী ইপিজেডের রেনেসা বারিন্দ্র লিমিটেটের ডাটা অ্যান্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বাবা বলেন, প্রতিদিনের মতো আজও আমার ছেলে সকাল ৭টার দিকে বাড়ি থেকে কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডের রেনেসা বারিন্দ্র লিমিটেডের উদ্দেশে রওনা হয়। পরে দুপুর অনুমান ১টার দিকে তার অফিস থেকে কল করে আমাকে জানায়, আমার ছেলে এস এম খাইরুল আজম তার কর্মরত ভবনের চতুর্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

তিনি বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিক পরিবারের লোকজনসহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি আমার ছেলের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে রয়েছে। তার ছেলে চারতলা থেকে লাফ দিয়ে নিজেই আত্মহত্যা করেছে বলেও জানান তিনি জানান।

এ বিষয়ে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা জানতে পেরেছি নিহত খাইরুলের প্রেমিকার আজ গায়ে হলুদ। সে হয়ত সেই শোক সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে।

নরসিংদীর কন্ঠস্বর/ ডেস্ক রিপোর্ট / ১২.১৫ পিএম

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT