1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

পলাশে সরকারচর স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩১৪ বার

ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন সরকারচর স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে ৫৬ নং জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে গজারিয়া ইউনিয়নের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরকারচর স্বেচ্ছাসেবী যুব সংগঠনের শিক্ষা সম্পাদক রিফাত মিয়ার তত্ত্বাবধানে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বরত ছিলেন খালেদ মোশাররফ ও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি সৈকত ইসলাম মোমেন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রাকিব সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এসময় বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, গজারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী, ইউপি সদস্য আরিফুল ইসলাম মিয়া, দক্ষ সংগঠক ও শিক্ষক মোঃ মেজবাহ উদ্দীন ভূইয়া, পলাশের পাপড়ি সামাজিক সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদ, উদ্দীপ্ত তারুণ্য সামাজিক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম শান্ত, সমাজসেবক ফরহাদ মিয়া ও অন্যান্য গুণীজন ব্যক্তিবর্গ।

এসময় পরীক্ষার্থী ও অভিভাবকরা এই পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বিশ্বাস করেন আজকের এই পরীক্ষা তাদেরকে শিক্ষাজীবনে গুরুত্বপূর্ন পরিবর্তন নিয়ে আসবে।

উল্লেখ্য যে, সরকারচর স্বেচ্ছাসেবী যুব সংগঠনটি ২০০৩ সাল থেকে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত করে আসছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT