1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রায়পুরায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সুজন বর্মণ, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩২০ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (৪০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামা পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের তোলাতলী গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি পেট্টোল পাম্পে কাজ করতেন।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়া মোটরসাইকেলে করে রায়পুরা থেকে ভৈরবে যাচ্ছিলো। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামা পাড়ায় পৌঁছলে অজ্ঞাত কোন গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায়। পরে পথচারীরা মহাসড়কে দূর্ঘটনা দেখতে পেয়ে আমাদের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি।

তিনি আরো বলেন, জায়গাটি নির্জন হওয়ায় কোন গাড়ি মোটরসাইকেলকে চাপা দিয়েছে তা কেউ বলতে পারছে না। আমরা গাড়িটি শনাক্তের চেষ্ঠা চালাচ্ছি। আর পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT