1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বেলাবতে জাতীয় সমবায় দিবস উদযাপন

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩১৬ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে পালিত হয়েছে ৫১ তম জাতীয় সমবায় দিবস। আজ শনিবার সকার ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ জলিল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান খাঁন,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা’সহ প্রমূখ।

সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এবং দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দারিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ প্রদানসহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT