1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

পলাশে আসামী ধরতে গিয়ে কনস্টেবলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৮১ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আসামী ধরতে গিয়ে তৌফিকুল ইসলাম (৫৩) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে ধরতে গিয়ে শ্বাসকষ্ট জনিত কারণে হঠাৎ স্ট্রোক করে তার মৃত্যু হয়।

কনস্টেবল তৌফিকুল ইসলাম নেত্রকোণার বারাহাট্টা থানা এলাকার মৃত মো. শহিদ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন।

তথ্যটি নিশ্চিত করে গভীর সমবেদনা জানিয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, বৃহস্পতিবার রাতে পলাশ থানাধীন চরসিন্দুর এলাকায় স্পেশাল-৩ রণপাহাড়া ডিউটি করাকালীন সময়ে ভোর রাত ৪ টা ২৫ মিনিটের দিকে এএসআই আবুল কাশেম ও তৌফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সাথে গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে ধরতে গেলে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট দেখা দেয়।

পরে তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌফিকুল ইসলামকে মৃত ঘোষণা করে। পরে পলাশ থানা চত্বরে তার প্রথম ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সসে ২য় জানাজা নামাজ শেষে তৌফিকুল ইসলামের মৃতদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

নরসিংদীর কন্ঠস্বর/ আ. মনা/ না. আজাদ/ স. ২০ :৩০/

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT