1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

“অনির্বাণ নরসিংদী”র উদ্যোগে শেখ রাসেল দিবসে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৮৪ বার

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবসে শিশুদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে সামাজিক সংগঠন অর্নিবার্ণ নরসিংদী।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় নরসিংদী আইডিয়াল হাই স্কুল মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ওই স্কুলের দুটি টিমের মধ্যকার খেলাটি ড্র হওয়ায় দুই দলের অধিনায়কেই পুরস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, প্রবীণ সাংবাদিক হলধর দাস, অনির্বাণ সভাপতি মাহমুদুল হাসান, সদস্য ইমতিয়াজ করিম বাঁধন প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা শেখ রাসেল সম্পর্কে আলোচনা করে শিশুদের উজ্জীবিত করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT