1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াশালে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ১, গুরুতর আহত ২

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩৪৯ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বাস ও সিএনজির সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। আজ শনিবার (১৫ অক্টাবর) সন্ধা ৫টার দিকে ভাগদী গ্রামের ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের রাজাব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া (৩৮) নরসিংদীর মনোহরদী উপজেলায় বড় মির্জাপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে। আহতরা হলেন, পাঁচদোনা এলাকার সিএনজি চালক আব্দুর রউফ, পলাশ উপজেলার কাঁঠালিয়া পাড়া গ্রামের ফারজানা বেগম ও তার মেয়ে সবমেহের। এদের মধ্যে সিএনজি চালক আব্দুর রউফ ও সবমেহের এর অবস্থা আশংকাজনক বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার সন্ধা ৫টার দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকা থেকে ছেড়ে আসা এসিএল কোম্পানির একটি শ্রমিকবাহী বাস ও পাচঁদোনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি ঘোড়াশাল ভাগদী গ্রামের রাজাব এলাকার পুতুল ফ্যাক্টরির সামনের সড়কে পৌঁছায়। এসময় দ্রুতগামী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই সিনএজির সাথে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী জামাল মিয়া নিহত হয়। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় সিএনজি চালক আব্দুর রউফকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে এবং সিএনজি যাত্রী ফারজানা ও তার মেয়ে সবমেহেরকে উদ্ধার স্থানীয় ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে সবমেহের এর অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করে হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই হারুন অর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত জামাল মিয়ার লাশের সুরতহাল করা হয়। দুর্ঘটনার পর এসিএল কোম্পানির চালক বাসটি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT