1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জে যুবকের রশি বাঁধা লাশ ফ্যানে ঝুলছিল

মোঃ মুক্তাদির হোসেন | কালীগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিতঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩০৪ বার

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে তারেক হোসেন জাকির (২৩) নামে এক যুবককে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে মুনসেফপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তারেক হোসেন জাকির স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক আবিদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক হোসেন জাকির তার বাবা মায়ের সঙ্গে মুনসেফপুর এলাকার পৌরসভার ০৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতাবউদ্দিনের বাড়ীর দ্বিতীয় তলার পশ্চিম পার্শ্বের ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতো। বুধবার সকালে তার কক্ষের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সাড়া দেয়নি তারেক হোসেন জাকির। পরে তার বাবা-মা দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখে সে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা আরো জানায়, প্রায় ছয় মাস পূর্বে তারেক হোসেন জাকিরের সঙ্গে তার স্ত্রীর ডিভোর্স হয়েছে। এছাড়াও সে বেকার থাকায় বেশির ভাগ সময় হতাশাগ্রস্থ অবস্থায় থাকতো। তাই ধারণা করা হচ্ছে সে হতাশা থেকেই আত্মহত্যা করে থাকতে পারে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম খান বলেন, গলায় লাইলনের রশি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে ছিলো তারেক হোসেন জাকির। খবর পেয়ে সকাল পৌণে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, হতাশ থেকে সে আত্মহত্যা করেছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT