1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

বেলাবতে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৮৯ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (৯ অক্টোবর) সকালে আলোচনা সভা, মিলাদ দোয়া ও মুবারক র‍্যালি অনুষ্ঠিত হয়।

বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে দারুসসুন্নাহ রজবীয়া আইডিয়াল মাদরাসার মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে ও দারুসসুন্নাহ রজবীয়া আইডিয়াল মাদরাসার ব্যবস্থপনায় এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় বারৈচা আঞ্চলিক আহলে সুন্নাত ওয়াল জামাআতের আহ্বায়ক হযরত মাওলানা মোঃ আবদুল হেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব হযরত মাওলানা আব্দুল্লাহ মুখারজেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সৈয়দপুর মোহাম্মদীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা আবদুস জাহের আজহারী, বারৈচা বাসস্ট্যান্ডে জামে মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারী আলী আকবর, এ.এন.এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ কবির হোসেন’সহ স্থানীয় ধর্মপ্রাণ নবী প্রেমিক আশেকান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT