1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বন্ধ হওয়ার ৫দিনেও চালু হয়নি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৮৪ বার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ নম্বর ইউনিটটি গত পাঁচ দিনেও চালু হয়নি। আগামী সোমবার (১০ অক্টোবর) পুণরায় পাঁচ নম্বর ইউনিটটির উৎপাদন চালুর সম্ভাবনা রয়েছে বলে এ প্রতিবেদককে জানান ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।

গত মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২ টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চার ও পাঁচ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘন্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চার নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁশ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।

বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আরো জানান, ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় ইউনিটটি চালু করা সম্ভব হয়নি।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুজতে বুধবার (৫ অক্টোবর) ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আসেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) তদন্ত কমিটির ছয় সদস্য। পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ প্রায় তিন ঘন্টা পরিদর্শন করে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা- নিরীক্ষা করে যান।

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটের কন্ট্রোল রুম সূত্র থেকে জানা যায়, ইউনিট চলার জন্য মেটাল টেম্পারেচার থেকে রোটর টেম্পারেচারের মিনিমাম ৫০ ডিগ্রি তাপমাত্র কম বেশ থাকতে হয় তা না হলে টারবাইনে সমস্যা দেখা দেয়। হঠাৎ করে কোন ইউনিট বন্ধ হয়ে গেলে সেটি তাৎক্ষণিক চালু করা না গেলে টেম্পারেচারের মাত্রা ঠিক করতে অন্তত চার থেকে পাঁচ দিন সময় নিতে হয়। বুধবার ইউনিটটিতে পাওয়ার দেওয়ার পর লোড দেওয়ার সময় দুটি টেম্পারেচার সমপরিমাণ থাকায় তা আর চালু করা সম্ভব হয়নি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT