1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরায় মেঘনা নদীতে ডাকাতি, কোটি টাকার লোকসানে ব্যবসায়ীরা

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৯৭ বার

এম.আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : হাটে গরু বিক্রি শেষে টাকা নিয়ে নদী পথে বাড়ি ফেরার পথে হঠাৎ ডাকাতদের কবলে পড়ে নগদ টাকাসহ কোটি টাকার লোকসানে পরেছেন নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের সাত জন গরু ব্যবসায়ী। তারা প্রত্যেকেই পায়কারিতে গরু ব্যবসা করে জীবিকা নির্বাহ করে থাকে।

ডাকাতরা ছুরি, চাপাতি, পিস্তল সহ দেশীয় তৈরী একাধিক অস্ত্র নিয়ে স্পিডবোট যোগে নৌকার মাঝিকে আঘাত করে নৌকায় ওঠে সকল ব্যবসায়ী ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। গত ০৪ অক্টোবর মঙ্গলবার সকালে রায়পুরা উপজেলার সওদাগর কান্দি ল ঘাটের পাশ থেকে শুরু করে মির্জারচর এলাকা পর্যন্ত ডাকাতির এ ঘটনাটি ঘটে।

আজ শুক্রবার (০৭ অক্টোবর) রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের দড়িকান্দি এলাকার ভুক্তভোগীদের আয়োজনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান তারা।

সংবাদ সম্মেলনে তারা আরোও জানান, উপজেলার বাইশমৌজা এলাকায় সপ্তাহিক একটি গরুর হাট বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এ হাটে কেনাবেচা করতে আসে। সওদাগর কান্দি এলাকায় হাই স্পিডবোট নিয়ে ৮-৯জন মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে মুহুর্তেই নদী পথের ৭-৮টি নৌকায় অতর্কিত হামলা চালায়। ব্যবসায়ীসহ যাত্রীদের কাছ থেকে ডাকাতরা প্রায় কোটি টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় অনেক ব্যবসায়ী ও যাত্রীরা গরুতর আহত হয়েছে।

নৌকার মাঝি আবেদ আলী জানায়, প্রতি সপ্তাহই নৌকাতে ৮০-৯০ জন যাত্রী নিয়ে হাট থেকে বাড়ি ফিরি। ঘটনার দিন হঠাৎ পেছন থেকে একটি স্পিডবোটের মাধ্যমে কয়েকজন মুখোশপড়া লোক এসে আমাকে নৌকার ইঞ্জিন বন্ধ করতে বলে। তাদের কথা না শুনায় তারা পিঠে আঘাত করে। পরে তারা নৌকায় ওঠে নিজেরাই নৌকার ইঞ্জিন বন্ধ করে ফেলে।

এরপর তারা বিভিন্ন অস্ত্র দেখিয়ে যাত্রীদের সব কিছু দিয়ে দিতে বলে একপর্যায় ডাকাতরা যাত্রীদের উপর হামলা শুরু করে। এবং ডাকাত দলের লোকেরা নৌকায় ব্যবসায়ী ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সহ আরোও জিনিস নিয়ে যায়।

শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে বিচার দাবী করেন এবং নৌ-পথে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন জানান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT