1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি আজ ১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস বেলাবতে রোকেয়া দিবসে অদম্য নারী পুরস্কার পেলেন সাংবাদিক শাহিনুর আক্তার রায়পুরায় ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন বাবরি মসজিদে আঘাতকারী চান ১০০ মসজিদ গড়তে

ঘোড়াশালে তদন্ত কমিটি : ঢাকায় ফিরলে জানা যাবে বিদ্যুৎ বিপর্যের কারণ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৬৭ বার

জাতীয় গ্রিডের বিপর্যয় সামলে স্বাভাবিক হয়েছে দেশে বিদ্যুৎ সরবরাহ। কিন্তু হঠাৎ করে এমন বিপর্যয় কেন? তার কারণ জানতে গঠন করা হয় তদন্ত কমিটি। সেই কমিটি আজ বুধবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকায় ফিরবে। তার আগে বলা যাচ্ছে না বিদ্যুৎ বিপর্যয়ের কারণ।

এ বিষয়ে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বলেন, আমাদের তদন্ত কমিটি আজ সকালে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে গেছে। তারা বিকেলে ফিরবে। কমিটি এলে আমরা প্রাথমিক ধারণা পাবো। তার আগে বলা যাচ্ছে না কী কারণে সমস্যা হয়েছিল।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার পর জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে একযোগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এরপর রাতে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ স্বাভাবিক হতে শুরু করে।

বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে সচিব বলেন, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে দুটি সাব-স্টেশনের মাঝখানে যে ইন্টার কানেকশন রয়েছে, সেখানেই মূলত সমস্যা। কিন্তু সমস্যাটা কেন হলো সেটা এখনো জানা যায়নি। তা উদ্ঘাটনের জন্য আমাদের অভিজ্ঞ টিম সেখানে গেছে। সেটা জানতে পারবো তদন্ত কমিটি ফিরলে। তবে এখন সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক আছে।

এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের এক প্রকৌশলী জানান, এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত দল ঘুরে ঘুরে সব দেখছে। তারা প্রতিবেদন দেবেন।

তিনি আরও বলেন, তদন্ত টিমের সদস্যদের হাতে প্রতিবেদন দেওয়ার মতো সময় আছে। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করবেন তারা।

তবে এখনো সারাদেশে শতভাগ বিদ্যুৎ ফেরেনি উল্লেখ করে তিনি বলেন, একটা সমস্যা হলে তা পুরোপুরি সমাধান হতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগে। তবে শতভাগ সমাধান খুব দ্রুতই হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT