1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, ২ জন নি’হত

কালীগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিতঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৪২ বার

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুজন যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সোমবার বেলা ১২টার দিকে মাইক্রোবাসটি রেললাইন পারাপার হতে লাইনের ওপরে ওঠার সঙ্গে সঙ্গেই একটি ট্রেন এসে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই যাত্রী মারা গেছেন। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

আক্তার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, এ ঘটনায় স্থানীয়রা গাড়ির ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আক্তার আরও বলেন, এখানে একটি রেলগেট খুই জরুরি। গত কয়েক দিন আগেও এখানে এভাবেই তিনজন মারা গেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT