1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রায়পুরায় সবজির হাটে ট্রাক চাপায় ৪ জন নি’হত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৪৫ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় সবজির হাটে ট্রাকের চাপায় চারজন নি’হত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। আজ রবিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার কৃষক সিদ্দিক মিয়া (৫৫), রামনগর এলাকার সিদ্দিক মিয়া (৬২) ও অটোরিকশার যাত্রী বেলাবর পোড়াদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম। নি’হত আরও একজনের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাটি ধাক্কা দিয়ে সবজির হাটে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাটে আসা এক পথচারী নি’হত হয়। এসময় আহত হন আরও পাঁচজন। আহতদের মধ্যে ঢাকা নেওয়ার পথে একজনের মৃ’ত্যু হয়।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT