1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রায়পুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩০ বার

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে৷ নিহতের নাম শহিদ (৪০) মিয়া। সে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের মৃত মান্নান মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত নিহতের বড় ভাই ইদ্রিস মিয়া (৫০) কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের উত্তরবাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিহত শহীদ মিয়ার স্ত্রী, সন্তানকে মারধরের তুচ্ছ ঘটনা নিয়ে ইদ্রিস মিয়ার সাথে তর্কে লিপ্ত হয় শহিদ মিয়া৷ কথা-কাটাকাটির এক পর্যায়ে ক্ষোভে ইদ্রিস মিয়ার হাতে থাকা শাবল দিয়ে আঘাত করলে শহীদ মিয়া গুরুতর আহত হয়৷ তাৎক্ষনিক তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়৷ অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

রায়পুরা থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহীদ মিয়া নামে একজন মারা গেছে। ঘটনায় অভিযুক্ত তার বড় ভাইকে আটক করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT