1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি আজ ১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস বেলাবতে রোকেয়া দিবসে অদম্য নারী পুরস্কার পেলেন সাংবাদিক শাহিনুর আক্তার রায়পুরায় ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন বাবরি মসজিদে আঘাতকারী চান ১০০ মসজিদ গড়তে

নরসিংদীতে ছাত্রলীগের ২ গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২২ বার

নরসিংদী সদর থানা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে একই স্থানে পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংগঠনটিী দুই গ্রুপ। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় পুলিশের সাথে বেশ কয়েকবার হাতাহাতির হয়েছে দুই পক্ষের।

জানা যায়, বেশ কিছুদিন ধরে নরসিংদী জেলা ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে দুটি পক্ষ। একটি পক্ষ নিয়ন্ত্রণ করে জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন এবং সাধারণ সম্পাদক শাহাজালাল আহমেদ শাওন। অপর পক্ষের নিয়ন্ত্রণে রয়েছে সংগঠনটির সহ-সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল এবং শিব্বির আহমেদ শিবলী।

সম্প্রতি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত ছাত্রলীগের প্যাডে নরসিংদী সদর থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ভুয়া এবং সাংগঠনিক নিয়ম মানা হয়নি উল্লেখ করে কমিটি বাতিল করার দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে ফয়সাল ও শিবলী গ্রুপ।

তাদের মানববন্ধন শেষে রিমন ও শাওন গ্রুপের সদস্যরাও এসে একই স্থানে বিক্ষোভ করে। এই গ্রুপের সদস্যদের দাবী, ঘোষিত কমিটি সাংগঠনিক নিয়ম মেনেই হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধন শেষ হওয়ার আগেই দুই গ্রুপকে প্রেসক্লাবের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT