1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে কলেজ শাখা ছাত্রলীগের কেক কাটা ও আলোচনা সভা

সুজন বর্মণ | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯১ বার

সুজন বর্মণ, নরসিংদী : নরসিংদীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জন্মদিন আনন্দ ঘন পরিবেশে উদযাপন করেছে নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। আজ বুধবার দুপুরে নরসিংদী সরকারি কলেজের অডিটোরিয়ামে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী সহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করে।

নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রাকিবের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম, নরসিংদী সদর থানা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন,

সাবেক আহ্বায়ক কাজী মামুন, সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি, সাধারণ সম্পাদক জুবায়েত সরকার, সহসভাপতি স্বজন দত্ত, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আলিফ জুবায়ের রুমান, আজিজুল ইসলাম সিফাত সহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে বিরাজ করছে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে রুল মডেল হয়ে উঠেছে। সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলা বিনির্মাণে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT