1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পলাশে ৪৭টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

মোঃ আশাদউল্লাহ মনা | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ বার

মোঃ আশাদউল্লাহ মনা : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকাসহ ৪টি ইউনিয়নের ৪৭ টি পূজা মন্ডপে সরকারী বরাদ্দকৃত ৮ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা ও পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের ব্যক্তিগত তহবিল হতে ১ লাখ ৪১ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

আজ বুধবার বিকেলে পলাশ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক গুহ ও সাধারন সম্পাদক অসিত চন্দ্র দাস।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT