1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৮ বার

নরসিংদীর রায়পুরায় হাসনাবাদ বাজারের পূর্ব পাশের সড়কের ঝোপঝাড় থেকে রশিতে বাঁধা অবস্থায় বিজয় মিয়া (২৬) নামে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিজয় মিয়া নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আজ রবিবার বিকেলে হাসনাবাদ বাজারের পূর্ব পাশের সড়কের নিচে ঝোপে রশি বাঁধা অবস্থায় লাশ দেখেন স্থানীয় কয়েকজন পথচারী। পরে স্থানীয়রা আমিরগঞ্জ ফাঁড়ির পুলিশকে খবর দেন। এদিকে খবর পেয়ে নি’হতের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে বিজয় মিয়ার লাশ শনাক্ত করে।

স্বজনদের ধারণা ইজিবাইক চুরি করে হত্যার পর এখানে মরদেহ ফেলে রাখা হয়েছে। এর আগে শনিবার বিকেল ৪ টার দিকে নরসিংদীর বাসাইল এলাকার বাসা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় বিজয়। এর পর থেকে তার কোন খোঁজ পাচ্ছিল না পরিবার।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ফরিদ উদ্দিন জানান, ইজিবাইক চালক কিভাবে মারা গেছেন বিষয়টি এখনো অস্পষ্ট। লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT