নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মোঃ মনসুর আহম্মেদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে হাসপাতালের কর্মচারীরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ বুধবার লহাসপাতালে প্রাঙ্গণে প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি করেন, মোঃ মনসুর আহম্মেদ একজন দক্ষ ও সৎ কর্মচারী। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ সময় বক্তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত শুধু একজন কর্মচারীর জন্য নয়, বরং পুরো প্রতিষ্ঠানের কাজের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কর্মচারীরা প্রশাসনের কাছে দ্রুত এই বদলি আদেশ বাতিলের আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বদলি আদেশ প্রত্যাহার করা না হয়, তবে আগামীকাল থেকে হাসপাতালের সকল কার্যক্রম স্থগিত করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ঘটনায় হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩