নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন (২০২৭-২০২৮) আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সারোয়ার হোসেন মৃধা। তিনি নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতিরও সভাপতির গুরু দ্বায়িত্ব পালন করছেন।
নির্বাচিত হওয়ায় সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি ও মহাসচিবসহ সারাদেশ থেকে আগত সম্মানিত কাউন্সিলরদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এক প্রতিক্রিয়ায় সারোয়ার হোসেন মৃধা মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি বলেন, সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩