1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

আগামীর শিবপুর হবে দারিদ্র্য, মাদক ও চাঁদাবাজমুক্ত: জামায়াতের এমপি প্রার্থী কাওসার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-৩ শিবপুর আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার বলেন, আগামীর শিবপুর হবে ক্ষুধা, দারিদ্র্য, মাদক ও চাঁদাবাজ মুক্ত শিবপুর। যদি আল্লাহ তায়া’লা কবুল করেন আমরা জনগণের শাসক হবো না সেবক হবো। আমি কথা দিতে পারি আমি এবং আমার দল দশ টাকার কোনো দূর্নীতি করবেনা, রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা জনগণের মাঝে ষোলআনা বুঝিয়ে দিব ইনশা আল্লাহ।

জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ইটাখোলা গোলচত্বর বালুর মাঠে নরসিংদী-৩ শিবপুর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত গণমিছিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসম প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন বলেছেন, উন্নত সমৃদ্ধ ও নিরাপদ শিবপুর উপজেলা পেতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নাই। জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর থেকে এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান কাওসারকে দাড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাওলানা মো. আব্দুল লতিফ, শিবপুর পৌরসভা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান, উপজেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য অধ্যাপক আতাউর রহমান প্রমুখ।

আলোচনা শেষে দাড়িপাল্লার সমর্থনে একটি বিশাল মিছিল ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা গোলচত্বর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT