1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

পলাশে গুলি ও ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া (৪০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম,এএসআই জয়নাল আবেদীন ও এএসআই আ. ওয়াদুদ ভূইয়াসহ পুলিশের চৌকস একদল টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদ মিয়া গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের সাফির উদ্দিনের ছেলে। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পলাশ থানায় একটি অস্ত্র আইনে ও আরেকটি মাদক আইনে সহ পৃথক দুটি মামলা হয়েছে।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT