1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরায় শিখন কেন্দ্র উদ্বোধন করেন ব্রিটিশ হাই কমিশনার

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৩ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা সফরে এসে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) কর্তৃক পরিচালিত শিশুদের শিক্ষালয় শিখন কেন্দ্র উদ্বোধন করলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। আজ বুধবার দুপুরে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের রাজনগর গ্রামে অবস্থিত এই “শিখন কেন্দ্র” উদ্বোধন করেন তিনি।

এসময় তার সফর সঙ্গী ছিলেন এডুকেশন এডভাইজার এন্ড ডেপুটি টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রোগ্রাম ম্যানেজার মাহবুব ভুইয়া। ইউনিসেফের প্রতিনিধি হিসেবে ছিলেন ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি মিস্টার শেলডন ইয়েট বাংলাদেশ কান্ট্রি অফিস চীফ অব এডুকেশন দীপা শংকর, চীফ অব ময়মনসিংহ ফিল্ড অফিস ওমর ফারুক,

এডুকেশন অফিসার ময়মনসিংহ ফিল্ড অফিস মো. আমান উল্লাহ, এডুকেশন স্পেশালিস্ট শামীমা সিদ্দিকী, এডুকেশন অফিসার তানিয়া লাইজু সুমী ও একজন ফটোগ্রাফার।

রায়পুরা উপজেলা প্রশাসনের মধ্যে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌবিন্দ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ মিয়া প্রমূখ।

শিখন কেন্দ্রে ১ম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের পাঠদান দেওয়া দেওয়া হয়। এ কেন্দ্রে দুটি শিফটে ৩০ জন করে ৬০ জন শিক্ষার্থী পাঠদানে অংশ নেন। বিট্রিশ হাই কমিশনার কেন্দ্র উদ্বোধন শেষে কোমলমতি শিক্ষার্থীদেরকে বই উপহার দেন এবং তাদের সাথে কোশল বিনিময় করেন। পরে রায়পুরা পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT