1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

জুলাম-অত্যাচার, দুর্নীতিকে আমরা প্রতিহত করবো: মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, এক বছর আগে বাংলাদেশে যে চিত্র ছিল, আজকে এক বছর পর বাংলাদেশে সেই চিত্র কিন্তু নেই। আমাদের সচেতন থাকতে হবে, আমরা বাংলাদেশে কোনো অন্যায়কে প্রশ্রয় দিবো না, জুলাম-অত্যাচার, দুর্নীতিকে আমরা প্রতিহত করবো। এই দেশে আমরা ন্যায় ও সুশিল সমাজের শাসন পূণঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র উত্তোরণ করবো। এদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে দেশ পরিচালনা দায়িত্বভার প্রদান করবে, আমরা তাকেই স্বাগত জানাবো।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় নরসিংদী শহরের সেবা সংঘে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, এক বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা মিলে সংগ্রাম করেছিলাম। তার অর্থ এই নয়, আমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে। আর আমরা যদি এমনটি মনে করি তবে সেটা হবে ভুল। আসুন আমরা অন্যায়, অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি। কেননা এগুলো বার বার ফিরে এসে আমাদের সমাজের সুশিল ও ভাল মানুষের উপর জুলুম করে থাকে।

তিনি আরো বলেন, শুধু উৎসব করলে হবে না, শারদীয় পূজার যে মূল বার্তা তা মানতে হবে। আমাদের মনে রাখতে হবে, অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। আর সে বার্তা দেয়ার জন্যই প্রতিবছর শারদীয় দুর্গার আবির্ভাব হয়। আজকে নরসিংদীর এই পূজা মন্ডপে শুধু হিন্দু ভাই-বোনেরা নয়, এখানে মুসলমান ভাই বোনেরাও আনন্দের বাগিদার হয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেবা সংঘ মন্দিরের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক অগ্নিসাহা, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানুসহ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT