1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ঘোড়াশালে মঈন খানের পথসভা হবে স্মরণকালের সেরা : বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ৭,৮ ও ৯ ওয়ার্ডে আগামী ২৭ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পথসভা স্মরণকালের সেরা করার লক্ষে প্রতিদিনই মতবিনিময় সভা করে যাচ্ছেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া। উঠান বৈঠকের মাধ্যমে এ মতবিনিময় সভায় জনসাধারণের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।

ছবি আলীরটেক গ্রামের উঠান বৈঠক : মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের আলীরটেক গ্রামে উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

মহিউদ্দিন চিশতিয়া বলেন, জনগণের উন্নয়নমূলক কাজ করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ড. আবদুল মঈন খান স্যারকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। স্যারের হাতকে শক্তিশালী করতে হবে। আপনাদের সামনে পথসভায় ২৭ সেপ্টেম্বর সরাসরি উপস্থিত হবেন তিনি। তাই সবাই সেদিন উপস্থিত থাকতে হবে। আমি প্রতিটি উঠান বৈঠকে আপনাদের ব্যাপক সাড়া পাচ্ছি।

তিনি বলেন৷ বিগত সময়েও ড. আবদুল মঈন খান স্যারের নির্দেশে আপনাদের পাশে থেকে রাজনীতি করেছি। আমি আপনাদের বিপদ-আপদে পাশে থেকে সহযোগিতা করেছি। সামনের দিন গুলোতেও ড. মঈন খান স্যারের পক্ষ থেকে আমি আপনাদের পাশে থাকতে চাই।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT