1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার

নরসিংদী প্রতিনিধি: জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ীকরণের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী পৌর পার্ক জুলাই চত্ত্বর থেকে শুরু করে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, ২৪শে জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অথচ দীর্ঘ এক বছরেও এর যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। শহীদের রক্তে অর্জিত গণতন্ত্রকে সুসংহত করতে হলে এই ঐতিহাসিক দিনকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এসময় তারা জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ীভাবে প্রতিষ্ঠার জোর দাবি জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শহীদ আশিকুল ইসলাম রাব্বির মা শামসুন্নাহার, শহীদ তামিম হৃদয়ের বাবা তমিজ উদ্দীন ও আহত জুলাই যোদ্ধারা।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারক লিপি প্রদান করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT