1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

নরসিংদীর চরাঞ্চলে ফের সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ হয়ে নারী নিহত

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৩ বার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর সদর উপজেলার চরাঞ্জল আলোকবালীতে ইদন মিয়া হত্যাকাণ্ডের এক দিনের মাথায় ফেরদৌসি আক্তার (৩৫) নামে এক গৃহবধুকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে আলোকবালী ইউনিয়নের বীরগাও সাতপাড়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার ভোরে বিএনপির দুটি বিবাদমন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

নিহত ফেরদৌসী আক্তার আলোকবালী ইউনিয়নের বীরগাও সাতপাড়া গ্রামের রয়েস আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরী ও বহিস্কৃত সদস্য সচিব কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে শাহ আলম চৌধুরীর গ্রুপের হামলায় গুলিতে কাইয়ুম সমর্থক ইদন মিয়া (৬০) নিহত হয়। এসময় গুলিবিদ্ধসহ আরো ১০ জন আহত হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ চলাকালে কাইয়ুম গ্রুপের হামলায় শাহ আলম গ্রুপের সমর্থক সাতপাড়া গ্রামের রয়েস আলীর বাড়ীর উঠানে তার স্ত্রী ফেরদৌসী আক্তার (৩৫) কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ হামলার ঘটনায় আরো দুই ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম)  সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT