1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

রায়পুরায় শহীদ আবু সাঈদের নামে স্কুলের নামফলক উদ্বোধন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৯ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উপজেলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও ৭ বারের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু’র মায়ের নামে করা ‘আশরাফুন্নেছা পাবলিক স্কুল’ এর নাম পরিবর্তন করে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ এর নামে স্কুলের নাম ফলক উন্মোচন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাবু দীপক দত্তের সভাপতিত্বে এ নাম ফলকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

জানা গেছে, ২০১৪ সালে রায়পুরা উপজেলার মেথিকান্দা উত্তরপাড়ায় সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর মা আশরাফুন্নেছার নামে “আশরাফুন্নেছা পাবলিক স্কুল” নামে প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে আসছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের নাম অমর করে রাখতে এ শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এখন থেকে বিদ্যালয়টি আগের নামের পরিবর্তে ‘শহীদ আবু সাঈদ স্কুল’ নামে পরিচয় বহন করবে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শাহীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, উপজেলা কেন্দ্রীয় মিলন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সবুজ নন্দী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদের নাম দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্ম তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শহীদের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT