1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

বেলাবতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৪ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার এন.ভি.এস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৭ নং ওয়ার্ড নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে বেলাব উপজেলা যুবদলের নেতা মোঃ মাসুদ মোল্লার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব,উদ্ধোধক ৭ নং ওয়ার্ড নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মামুন।

এই সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবির শরীফ,৭ নং ওয়ার্ড নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহির মিয়া,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট(অব:) রফিকুল ইসলাম আলকাছ, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন দুলাল’সহ প্রমুখ।

প্রধান অতিথি মোঃ আহসান হাবীব বিপ্লব বলেন, এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য। এ সময় তিনি ছাত্র ও যুবসমাজকে মাদক পরিহার করতে বলে, লেখাপড়া ও খেলাধুলায় আসতে আহ্বান জানান।

মাঠের চারপাশে শত শত দর্শক শ্রোতাকে খেলা উপভোগ করতে দেখা গেছে। প্রীতি ফুটবল খেলায় অংশ গ্রহন করেন তারেক রহমান ফুটবল একাদশ বনাম আরাফাত রহমান কোকো ফুটবল একাদশ।
আরাফাত রহমান কোকো ফুটবল একাদশ ৩-০ গোলে তারেক রহমান ফুটবল ফুটবল একাদশকে পরাজিত করে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT