1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

রায়পুরায় অভিযানে ৭০ বস্তা সার জব্দ, ৮৫ হাজার টাকা জরিমানা

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৭৬ বার
Oplus_131072

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অননুমোদিত সার বিক্রয়ের দায়ে ছয় দোকান মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা এবং ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জঙ্গা শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

অভিযান প্রসঙ্গে ইউএনও বলেন, অনেক খুচরা ব্যবসায়ী অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন সার বিক্রি করছে, এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়টি মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৭০ বস্তা সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। পাশাপাশি সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মো. সোহেল রানা। এছাড়াও রায়পুরা থানা পুলিশ, সাংবাদিক ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT