1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়: ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-০২ (পলাশ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ বলেছেন, সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি সমাজকে এগিয়ে নিতে হলে নেতৃত্বকে সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। সৎ নেতৃত্বই ন্যায়, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে পারে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পারুলিয়া নিজ বাসভবনে পলাশ উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, “আমি যদি এমপি হতে পারি, আগামী দিনে পলাশের সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করে ন্যায় পরায়ণ সমাজ গড়ব। আমার প্রচুর জমি আছে যা পলাশের জনগণের কল্যাণে ব্যবহার করব। এখানে জাতীয় মানের মেডিকেল কলেজ, জাতীয় মানের মাদ্রাসা এবং জাতীয় মানের ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।”

এ সময়, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ ইকরাম হোসেনের সঞ্চালনায় নরসিংদী-০২ পলাশের ইসলামী আন্দোলনের শাখার বিভিন্ন নেতৃবৃন্দেহ উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT