1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াত: সরদার সাখাওয়াত হোসেন বকুল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ বার

আলমগীর পাঠান: নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচন যেন না হয়, বিএনপি যেন ক্ষমতার যেতে না পারে সে জন্য জামায়াতে ইসলাম নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (২৭ আগষ্ট) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ০৯ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নারায়ণপুর কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী গনতন্ত্রকে হত্যা করতে চায়,ইসলাম ধর্মের বিরোদ্ধে জনগনকে বিভ্রান্ত সৃষ্টি করে পি আর পদ্ধতির মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে।

নারায়নপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মাসুদ মোল্লার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব,বেলাব উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সল্লাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জহিরুল হক তানভীর, নারায়পুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাস্টার, বেলাব উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রবিন মোল্লা’সহ প্রমুখ। এ সময় প্রয়াত বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দো’আ অনুষ্ঠিত হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT