1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

১৯ বছর পর চ্যাম্পিয়ন : খুশিতে কারও ফোনই ধরেননি সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৭ বার

ডেস্ক রিপোর্ট : গত ২০০৯ সাল থেকে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফের সভাপতির দায়িত্বে আছেন কাজী মো. সালাউদ্দিন। তার আমলে বাংলাদেশ জাতীয় দল একবারও জিততে পারেনি সাফের শিরোপা। এদিকে বয়স ভিত্তিক নারী দল একাধিকবার সাফের শিরোপা জিতলেও সিনিয়রদের জিততে না পারার আক্ষেপ তাড়িয়ে বেড়াচ্ছিল কাজী মো. সালাউদ্দিনকে। অবশেষে তার সেই আক্ষেপ দূর করলো মেয়েরা।

গতকাল সোমবার ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো শিরোপা জিতলো সাফ চ্যাম্পিয়নশিপের। কাজী মো. সালাউদ্দিন সাফের সভাপতি থাকাকালীন এটিই সিনিয়র সাফে বাংলাদেশের প্রথম শিরোপা।

এদিকে সাফের সভাপতি হলেও ফাইনাল দেখতে নেপাল যাননি সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ঢাকা বসেই দেখেছেন সাবিনা-কৃষ্ণাদের খেলা। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর খুশিতে তিনি কারও ফোনই নাকি ধরেননি।

এদিকে গণমাধ্যমকে কাজী মো. সালাউদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, আমি অনেক আনন্দিত, অনেক খুশি। দলের কারও সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে বাফুফে সভাপতি বলেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকেই ফোন করেছিলেন। আমি ফোন ফেলে রেখেছিলাম। খুশিতে কারও ফোন ধরিনি।

এদিকে বাংলাদেশের এ সাফল্যের পেছনে মেয়েদের দীর্ঘ পরিশ্রমের কথা উল্লেখ করেছেন বাফুফে সভাপতি। তিনি বলেছেন, ৫-৬ বছর ধরে মেয়েরা যে কষ্ট করেছে, ওদের ভালো দলে পরিণত করতে আমাদের যে প্রচেষ্টা ছিল, তার ফসল এই চ্যাম্পিয়ন হওয়া।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT