1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

বেলাবতে মেধাবী শিক্ষার্থী ও অসহায় নারীরা পেলেন সেলাই মেশিন ও বাইসাইকেল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে গরীব মেধাবী শিক্ষার্থী ও অসহায় নারীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও স্যানিটারী প্যাড বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৩ আগষ্ট) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট হাই স্কুলের মাঠে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বাইসাইকেল ২৫ টি, সেলাই মেশিন ১৫ টি ও স্যানিটারী প্যাড ১৫০০ বিতরণ করা হয়।

সেলাই মেশিন পাওয়া রিক্তা আক্তার বললেন, খুবই অভাব অনটনের মধ্য দিয়ে আমাদের সংসার চলে। এই সেলাই মেশিন পাওয়ায় আমার পরিবারের অনেক উপকৃত হয়েছে। সেলাই কাজ করে এখন আমি আমার সংসারে সচ্ছলতা ফিরে আনতে পারবো।

হোসেন নগর পাইলট হাই স্কুলের ছাত্রী সোহানা এলি জানান, বহু দুর থেকে পায়ে হেটে স্কুলে যাতায়াত করতে হতো। এই বাইসাইকেল পাওয়ায় এখন তার নিয়মিত স্কুলে যাওয়া আসা করা সহজ হবে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব)মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি।

এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী,হোসেন নগর পাইলট হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাহিদ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এস.এম আব্দুল খালেক, বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার কাজল, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার), হোসেন নগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক চৌধুরী’সহ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT