
সাইফুর নিশাদ, মনোহরদী উপজেলা প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া।
এসময় মনোহরদীর দৌলতপুরের নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে হরিনারায়ণপুর গ্রামের ফরিদ মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে আটক করে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ৩ মাসের জেল দেয়া হয়। এছাড়াও আর কখনো এ অপরাধে জড়িত হবেন না মর্মে অভিযুক্ত ফরিদ মিয়ার কাছ থেকে একটি মুচলেকা গ্রহন করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজীব মিয়া জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা জুড়ে এ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।