
সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিল নরসিংদীর মনোহরদীর ৫ নং ওয়ার্ডের হতদরিদ্র আবুল হোসেন। এজন্য তিনি ৫টি গরু পালন করে বড় করে তুলেছিলেন। অবশেষে বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে আবুল হোসেনের বাড়ি থেকে গরুগুলো চুরি হয়ে যায়।
ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে গরু গুলো পালন করা হয়েছিল। ৫ টি গরুর প্রায় ৫ লাখ টাকার সমমূল্য হয়েছিল। আরও বড় করে গরু গুলো বিক্রি করতাম, আর এ টাকা দিয়ে স্বাবলম্বী হতে পারতাম। কিন্তু সেই আশা পুরণ হলো না, চোর চক্র গরুগুলো চুরি করে নিয়ে যাওয়ায় এখন পথে বসার মতে পরিস্থিতি হয়েছে।
এ ব্যাপারে মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। পুলিশ এ নিয়ে তৎপর রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।