
আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বেলাব উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গতকাল (১৩ আগষ্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষিত হয়।
দলটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট এই সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদী হাসান নওফেল। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোজাম্মেল হক, খান মাহমুদ সুমন, মো.জসিম উদ্দিন,রহমত উল্লাহ রাফি, আব্দুল্লাহ আল নাঈম, মো. শরিয়ত উল্লাহ।
সদস্য পদে রয়েছেন: মো. ইব্রাহিম, আরিফুল ইসলাম, মো. মোবারক হোসেন, শাহরিয়ার মাসুম, আসাদুজ্জামান মাসুম, রাহাদুল ইসলাম বিপ্লব, শাহাদাত হোসেন, শাহরিয়ার সিজান, আমান উল্লাহ, মো. মাসুম, মো. ফয়সাল, সাদমান আহমেদ আংকন, মো. আলামিন মো. জাহিদ, মো. আমিন, মো. নূর আলম ইসলাম,মো. ইমরান হোসেন, স্বপ্নীল শাকিল, মো. বাধন মিয়া, মো. মোমেনুল ইসলাম, মো. রাজন, মাহবুব আলম (সাদ্দাম), রমজান মিয়া,কিরন আহমেদ।
দলের নেতারা জানান, নবগঠিত এই কমিটি বেলাব উপজেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
প্রধান সমন্বয়কারী সাঈদী হাসান নওফেল বলেন, স্বৈরাচার সরকার বিরোধী ছাত্র জনতার টানা ৩৬ দিনের আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাকে বেলাব উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকালের কাছে দোয়া চাচ্ছি। আমি যেনো আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পারি। বেলাব বাসী ও দেশের সেবায় সর্বদা কাজ করে যেতে পারি। ইনকিলাব জিন্দাবাদ।