1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

পলাশে উৎসর্গ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২২৪ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে কয়েক শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দিনব্যাপী পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের নরসিংদী জেলা শাখার সভাপতি এম আর হাসান বিন জলিল।

উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মিনার হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসানের সঞ্চালনায় এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো: আফজাল হোসেন মানিক, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুজ্জামান গাজী, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক উম্মে হানী, পলাশ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও দি ডেন্টিষ্ট পয়েন্টের পরিচালক মোঃ কামাল হোসেন, পলাশ উপজেলা শাখার সাবেক সভাপতি মাহবুব সিকদার ও নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ভূইয়া উপস্থিত ছিলেন।

উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মিনার হোসেন খান বলেন, দেশে প্রতি বছর অনেকে রক্ত না পেয়ে মারা যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে কেউ যাতে রক্ত না পেয়ে মারা না যায়। সেজন্য ব্লাড ডোনার তৈরি করতে স্কুল-কলেজসহ সর্বত্র এ কর্মসূচি চলমান রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT