সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: "প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি" এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী পলাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা শেষে, সেখানে যুব ঋণ ও সনদ পত্র বিতরণ করা হয়।
এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুবক্কর সিদ্দিকী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩