1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

পলাশ ফেন্ড’স ৯৮ ব্যাচের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৭১ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ ফ্রেড’স ৯৮ ব্যাচের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দিনব্যাপী ঢাকার উত্তরখান এলাকার গ্রীনভিউ রিসোর্টে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় নরসিংদী জেলার এসএসসি ১৯৯৮ ব্যাচের বন্ধু ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে একই ব্যাচের ৩ শতাধিক বন্ধু প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাদিন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিচারণ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র এর মধ্যদিয়ে আনন্দঘন সময় কাটায় বন্ধুরা। আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতেও ব্যস্থ সময় পার করতে দেখা যায় তাদের।

ঢাকার মিরপুরের ৯৮ ব্যাচের বন্ধু নাসরিন সুলতানা মুক্তা বলেন, সবাইকে একসাথে পেয়ে খুব ভাল লাগছে। আমাদের ব্যাচের কোন অনুষ্ঠান হলে আমি সেখানে থাকার চেষ্টা করি। আজও বৃষ্টি উপেক্ষা করে পলাশ ৯৮ ব্যাচের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসেছি। সারাদিন আনন্দঘন সময় পার করেছি।

শেরপুর জেলার ৯৮ ব্যাচের বন্ধু ওয়াহিদ মোরাদ বলেন, বন্ধুদের একসাথে পেয়ে কিছু সময়ের জন্য সেই স্কুল জীবনে ফিরে গিয়েছিলাম। বন্ধুদের সাথে সুন্দর মুহূর্ত পার করতে পেরেছি।

পলাশ ফেন্ড’স ৯৮ এর এডমিন প্যানেলের মো: মুক্তার হোসেন বলেন, আমাদের আমন্ত্রণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসায় তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা বন্ধুরা একে অপের পাশে থেকে আজ যেমন আনন্দঘন মুহূর্তগুলো পার করেছি তেমনি বন্ধুদের বিপদ-আপদেও সামনের দিনগুলো পাশে থাকতে চাই।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT