1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি আজ ১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস বেলাবতে রোকেয়া দিবসে অদম্য নারী পুরস্কার পেলেন সাংবাদিক শাহিনুর আক্তার রায়পুরায় ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন বাবরি মসজিদে আঘাতকারী চান ১০০ মসজিদ গড়তে

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ককটেলসহ ১১জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৬ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে মহাসড়ক ও ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো দেশি অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব -১১ এ তথ্য জানান।

র‍্যাব জানায়, আজ ১৯ সেপ্টেম্বর গভীর রাতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন আতুশাল এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক এবং ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো নরসিংদীর মনোহরদী উপজেলার জামালপুর এলাকার মৃত ছায়েব আলীর ছেলে ডাকাত সর্দার মোঃ আবু বকর সিদ্দিক (৫৮), ঢাকার কদমতলী থানার মিরাজনগর ব্লক বি এলাকার মৃত আঃ করিমের ছেলে মোঃ আনোয়ার হোসেন ওরফে বাবুল (৩৫), একই এলাকার মৃত আঃ করিমের ছেলে মোঃ জব্বার ওরফে লিটন (৪৮),

খুলনার তেরখাদা থানার সেনের বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪৭), ঢাকার মদিনাবাগ এলাকার মৃত শওকত আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬), বরগুনার বামনা থানার খুচনি চুড়া এলাকার মৃত একুব আলী খানের ছেলে সজিব খান (৩০), কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার কদমচাল এলাকার মোঃ আসাদ মিয়ার ছেলে মোঃ জাকির (২৮),

সিলেটের শ্রীমঙ্গল থানার মাইজদী এলাকার মৃত জয়নাল হাজীর ছেলে মোঃ হোসেন মিয়া (৫২), নোয়াখালীর সোনাইমুড়ী থানার মিয়াপাড়া এলাকার মোঃ আবু জাফরের ছেলে মোঃ জাকির হোসেন (৩২), লক্ষ্মীপুর থানার সাকচর এলাকার মোঃ আমির উদ্দিন ওরফে আমিরুলের ছেলে মোঃ রিপন (২৭) ও মুন্সিগঞ্জ জেলার গোয়াবাড়ী এলাকার মৃত মনা মিয়ার ছেলে মোঃ সবুজ (৩৮)।

র‍্যাব জানায়, অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৫৪ টি ককটেল, ৪ টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ১টি খেলনা পিস্তল এবং ১টি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT