1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৮২ বার
Oplus_131104

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, র্দীঘ ১৬ বছর আওয়ামী দু:শাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ ১৬ বছরের তাদের এই জুলুম অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই এ দিন ছাত্র-জনতাসহ সারা দেশের মুক্তিকামি মানুষ ঢাকার রাজপথে নেমে এসে ফ্যাসিস্ট সরকারের এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল তখন তারা কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গণঅভ্যুত্থানের একবছর পুর্তি উপলক্ষে নরসিংদী পলাশে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মঈন খান বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষা পায়নি তৎকালিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যাতি রেখে কোন সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। তাই অন্তবর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।

ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু করে বিজয় র‌্যালিটি নরসিংদী-২ নির্বাচনি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবুবকর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, আওলাদ হোসেন জনি, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, পলাশ উপজেলা যুবদলের আহব্বায়ক নেছার খান, সদস্য সচিব বখতিয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট বাছেদ,,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কিবরিয়া, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো: নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন, পৌর ছাত্র দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফসহ এতে অংশ নেয় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT