
আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : আজ ৫ই আগস্ট মঙ্গলবার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কেন্দ্রীয় নির্দেশনায় বেলাব বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিজয় র্যালি ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেঃ কর্ণেল (অবঃ) জয়নুল আবেদীনের নেতৃত্বে এই বিশাল র্যালি ও মোটরসাইকেল শোডাউনে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।
মোটরসাইকেল শোডাউন ও র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেঃ কর্ণেল (অবঃ) জয়নুল আবেদীন বলেন, প্রায় ২ হাজার শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা আজকে এই দিনে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছিলাম। ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী আগামী দিনের বাংলাদেশ পূণর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এই ৩১ দফা দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌছে দিবো। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করতেছে।
এই সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো নাসির উদ্দীন ভূইয়া,বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া,বারৈচা বাজার সমবায় (বণিক) সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির নেতা মোঃ মশিউজ্জামান মশি,পাটুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নয়ন ভূইয়া, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম আঙ্গুর (মাষ্টার),উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির জিলানী রাকিব, মোঃ আকাশ মিয়া, হাজী জাকির হোসেন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজিজুল হক রুবেল, সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান পিয়াল, ছাত্রদলের মোঃ সোপান মিয়া,মো রাকিব মিয়া, বারৈচা কলেজ শাখা ছাত্রদলের মোঃ সোহেল,নরসিংদী সরকারি কলেজ শাখার মোঃনেছার আহমেদ’সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোটরসাইকেল শোডাউন ও বিজয় র্যালীতে উপজেলার ৮ টি ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।